Prepositions at the End of Sentences
Prepositions at the End of Sentences (বাক্যের শেষে Preposition-এর ব্যবহার)
Understand stranded prepositions in questions and relative clauses.
অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে ইংরেজি বাক্যের শেষে Preposition বসানো ব্যাকরণগতভাবে ভুল (Grammatically incorrect)। তবে আধুনিক ইংরেজিতে বাক্যের শেষে Preposition ব্যবহার করা শুধু সঠিকই নয়, বরং স্পোকেন এবং ইনফরমাল লেখায় এটি অনেক বেশি natural ও fluent শোনায়।
নিচে সাধারণ কিছু ক্ষেত্র আলোচনা করা হলো যেখানে বাক্যের শেষে Preposition বসে:
- ১.Wh- Questions (প্রশ্নবোধক বাক্যে):
দৈনন্দিন কথাবার্তায় প্রশ্ন করার সময় Preposition প্রায়ই বাক্যের শেষে চলে যায়।
- What are you looking for? (তুমি কী খুঁজছ?) [Formal: For what are you looking? - যা শুনতে কিছুটা কৃত্রিম লাগে]
- Who are you talking to? (তুমি কার সাথে কথা বলছ?)
- Where is this flight coming from? (এই ফ্লাইটটি কোথা থেকে আসছে?)
- ২.Relative Clauses (সম্পর্কযুক্ত বাক্যাংশে):
যেসব বাক্যে Relative pronoun (that, which, who ইত্যাদি) উহ্য থাকে বা বাক্যের মাঝে বসে, সেখানে Preposition শেষে চলে আসে।
- This is the topic I was talking about. (এটিই সেই বিষয় যা নিয়ে আমি কথা বলছিলাম।)
- She is the doctor you should rely on. (তিনি সেই ডাক্তার যাঁর ওপর তোমার ভরসা করা উচিত।)
- ৩.Infinitive Phrases (To + Verb যুক্ত বাক্যে):
কিছু বিশেষণে বা বিশেষ্য পদে infinitive ব্যবহারের সময় শেষে Preposition লাগে।
- I have no chair to sit on. (আমার বসার মতো কোনো চেয়ার নেই।)
- There is nothing to worry about. (চিন্তা করার মতো কিছু নেই।)
- ৪.Passive Voice (কর্মবাচ্যে):
কিছু Phrasal Verb যুক্ত বাক্যে passive রূপ দিলে Preposition বাক্যের শেষেই থেকে যায়।
- The proposal was agreed upon. (প্রস্তাবটি মেনে নেওয়া হয়েছিল।)
- He hate being laughed at. (তাকে নিয়ে হাসাহাসি করা সে পছন্দ করে না।)
Formal vs. Informal ব্যবহারের পার্থক্য:
- Informal/Natural: Who are you waiting for?
- Extremely Formal: For whom are you waiting?
অ্যাকাডেমিক পেপার বা অত্যন্ত আনুষ্ঠানিক চিঠিপত্রে আপনি Preposition বাক্যের শুরুতে বা মাঝখানে রাখতে পারেন, কিন্তু Spoken English, Job Interview বা দৈনন্দিন ইমেইলে বাক্যের শেষে Preposition রাখা সম্পূর্ণ স্বাভাবিক ও গ্রহণযোগ্য।
