Possessive Nouns
Possessive Nouns (মালিকানা বোঝাতে Noun-এর ব্যবহার)
Express ownership and relationships using apostrophes and possessive forms.
আজকের ক্লাসে আমরা শিখব Possessive Nouns।
Possessive Noun কী?#
সহজ কথায়, কোনো ব্যক্তি বা প্রাণীর কোনো কিছুর ওপর 'মালিকানা' (Ownership বা Possession) বোঝাতে Possessive Noun ব্যবহার করা হয়। বাংলায় যেমন আমরা নামের শেষে 'র' বা 'এর' যোগ করি (যেমন: রহিমের বই, বিড়ালের ছানা), ইংরেজিতে ঠিক সেই কাজটাই করে Apostrophe (‘s)।
Rules for Making Possessive Nouns:#
- 1.Singular Noun-এর ক্ষেত্রে:
কোনো একক ব্যক্তি বা বস্তুর নামের শেষে শুধু একটি Apostrophe এবং 's' (‘s) বসাতে হবে।
- Structure: Noun + ‘s
- Example:
- This is Shakib's bat. (এটা সাকিবের ব্যাট।)
- The dog's tail is wagging. (কুকুরটির লেজ নড়ছে।)
- 2.Plural Nouns ending in 's':
যেসব বহুবচন শব্দের শেষে আগেই 's' আছে, সেগুলোর ক্ষেত্রে নতুন করে আর 's' যোগ করতে হয় না; শুধু শব্দের শেষে Apostrophe (‘) দিলেই হয়।
- Example:
- This is a boys' school. (নট boy's school বা boys's school)
- The teachers' room is locked. (শিক্ষকদের রুমটি তালাবদ্ধ।)
- 3.Irregular Plural Nouns (যেগুলোর শেষে 's' থাকে না):
Plural কিন্তু শেষে 's' নেই (যেমন: Men, Women, Children, People), এমন শব্দের শেষে সাধারণ নিয়মের মতোই (‘s) বসবে।
- Example:
- Children's park (বাচ্চাদের পার্ক)
- Women's wear (নারীদের পোশাক)
- 4.Non-living things (জড়বস্তুর ক্ষেত্রে):
সাধারণত জড়বস্তুর সাথে 's ব্যবহার না করে 'of' দিয়ে মালিকানা বোঝানো স্ট্যান্ডার্ড ইংরেজি।
- Don't say: The table's leg ❌
- Say: The leg of the table ✔️
- Don't say: The car's door ❌
- Say: The door of the car ✔️
(Note: সময় বা দূরত্ব বোঝাতে কখনো কখনো 's ব্যবহার করা যায়, যেমন: Yesterday's news, A week's holiday)
- 5.Joint vs. Separate Ownership (যৌথ বনাম পৃথক মালিকানা):
- দুজনের একটা সাধারণ জিনিস হলে শেষের জনের সাথে 's বসবে:
- Anis and Tanvir's project. (প্রজেক্ট একটাই, দুজনের যৌথ)।
- দুজনের আলাদা আলাদা জিনিস হলে প্রত্যেকের সাথে 's বসবে:
- Anis's and Tanvir's projects. (আনিসের প্রজেক্ট আলাদা এবং তানভীরের প্রজেক্ট আলাদা)।
Common Mistake to Avoid:#
অনেকেই It's এবং Its গুলিয়ে ফেলেন:
- It's = It is (সংক্ষেপ রূপ)
- Its = ইহার/এটার (Possessive pronoun, এখানে কোনো Apostrophe বসে না)।
- Example: The cat licked its paws. (বিড়ালটি তার থাবা চাটছিল।)
Quick Practice:#
- 1.The (girls / girls' / girl's) hostel is nearby. [উত্তর: girls']
- 2.This is (Rahim's / Rahims) phone. [উত্তর: Rahim's]
